বুধবার, ২৯ ডিসেম্বর, ২০১০

শরতের রোদ




















.......সাইন.জুবায়ের

শিশির মেখে খোলা পায়ে
গোধুঁলী অবধি রোদ্দুর ছোঁয়ে
ডাংগার পাশে কাশ শুকালো হাঁটছি আমি অন্ধ
কবি বলেনঃ শরতের রোদে থাকে মেয়েলী গন্ধ...!

হয়তো আমার ঘ্রানেন্দ্রীয় নেই
দেখার মতো চক্ষুও নেই
শুনতে পাবো নূপুর পায়ে যাছছ হেঁটে যেথায়
কিন্ত তোমার রিনিঝিনিটা লোকাচ্ছ যে কোথায়!

হাঁটছি যখন বছর ষোল
বয়স বেড়ে বত্রিশ হলো
তোমরা মেয়ে গন্ধ ছড়াও শর রোদের গায়ে!
মেয়ে তোমার রোদ পোহাবো ছুটছি আজো ধেয়ে...


(সাইন.জুবায়ের, 10:21pm 21.06.10 pinkcity)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন