বুধবার, ২৯ ডিসেম্বর, ২০১০

“আমায় খোঁজি”



.......সাইন.জুবায়ের

শেষ কবেযে স্বপ্ন ছুঁলাম,
নিজের মনে নেই,
শেষ কবেযে সব হারালাম
আমার আমি নেই ।

আমায় আমি আনব খোঁজে
যেখান থেকেই হোক
বাড়ল ব্যাথা বুকের মাঝে
কাঁদছে দুটি চোখ ।

খোঁজতে গেলাম তাদের মাঝে
যারা আমার কাছের
তারা তাদের স্বার্থ বুঝে
পথ দেখাল নিজের ।

হয়ত আমি অবুঝ ছেলে
তাদের কথায় ভুলি
বুকের ব্যাথা চোখের জলে
আমায় খোঁজে চলি ।

মাসের পরে বছর গেছে
সব সহিলাম লাজে-
সবকিছুতে সবাই মিছে
আমায় পাইনি খোঁজে ।

কোথায় আমি পাব আমায়
কেউ যদি না বলো
এমনি করে জীবন চলায়
মৃত্যু অনেক ভাল ।


PINKCITY, Dhaka, 23.10.09 (09:57PM)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন