সোমবার, ৩ জানুয়ারি, ২০১১

নষ্ট হবার কষ্ট

......সাইন.জুবায়ের

কষ্ট বাজে বুকের মাঝে
কষ্ট ঝরে চোখের জলে
কষ্ট যতো দিয়ে গেলে
প্রেমের নামে ছলেবলে...

দিয়ে গেছিস নষ্ট সময়
মিথ্যে যতো অবমাননায়
ঘরে বাইরে যেথায় সেথায়
কষ্ট জমাই অবহেলে...

কষ্ট গাঁথি স্মৃতির মালায়
নষ্ট প্রেমের কঠিন জ্বালায়
উপহাসে ছেলেখেলায়
নষ্ট হবার কষ্ট দিলে...






(11.07.2010, 12:21am, pinkcity)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন