বুধবার, ২৯ ডিসেম্বর, ২০১০

স্বপ্ন নজর


………সাইন.জুবায়ের

টিক টিক টিক ঘড়ির কাঁটায়
যাচ্ছে ঘুড়ে ঘুড়ে...
টিক টিক টিক কমছে সময়
আসছেনা আর ফিরে...

একটি মেয়ে আমার পাড়ায়
আমার নজর জুড়ে
ধুক ধুক ধুক বুক কেঁপে যায়
বলতে পারি নারে...

বাড়ছে বয়স কমছে সময়
দিচ্ছেনা কেউ ধারে...
দিন চলে যায় আশায় আশায়
স্বপ্ন নজর জুড়ে...

(২০.১০.২০১০, ০৩.১৭পি.এম, পিংকসিটি, ঢাকা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন