........সাইন.জুবায়ের
এবার চামড়ার বাজার সবখানে
হয়তো ভালো যাবে,
বলছিলাম ব্যবসায়ী বন্ধুকে ফোনে
কারন আছে, তবে-
পাশে দাঁড়ানো মেয়েটি খিঁচকে
চোখ দুটি রাঙ্গিয়ে
কেমন যাচ্ছে যাওনা দেখে
আমার সাথে যেয়ে...
ভেবা-চেগা খেলাম দারূন,
আপনি চামড়ার বিক্রেতা?
নাকি পাইকারী ক্রেতার মহাজন?
বললাম আমতা-আমতা...
আবার খিঁচকে বলে চিল্লায়
পাইকারী বেচুম ক্যাঁন?
কয়জন করবেন? কয় হালায়?
ছুবিধা, একজন আছেন...
কয়জন করবেন? মানে ব্যাবসা
ভাবলাম মনে মনে...
বললো একজইন্যা, বেছিতে ছমছ্যা
যাইব্যান কোন খানে?
ব্যবসায়ী বন্ধুদের কাজে আসবে
আভাস চাই বাজারের
সবাইতো বাজার বিশেষজ্ঞ ভাবে
পিছু নিলাম খবরের...
ট্যাক্সি ডেকে বললাম উঠেন,
আপনার ব্যবসা কোথায়?
চামড়ার কতো খবর রাখেন?
মেয়েরা এই ব্যবসায়?
বললোঃ রাইয়্যের বাজার ছলেন
ওখানে কি ফেক্টরী?
ফেক্টরী জাইন্ন্যা আফনেকি করেন?
একেইল্ল্যানা আফনে, ধুত্তুরি...!
হ্যাঁ আমি একলা বলেনঃ
কত খবর রাখেন?
হালায়তো মুছকিইল্ল্যা দারূন
আমায় হয়না পছনন...!
না না না বলছি শোনুনঃ
চামড়ার খবর দরকার...।
আগে মোরে দেইখ্যা লন
আছে হাজারের উপর...
ওহ, তাই! সাইজ কত?
ছোট বড় সমান?
মোরজ্বালা! ছবডির ছাইচকি একমত?
আফনের নাইকা কান্ডজ্ঞ্যাইন...!
হোম, তাহলেতো বাজার ভালোনা
দাম অনেক কম
মোইত তয় কইলাম, ভালানা...
খইদ্দ্যার ফাই কম...
বাজারডা বেবাক নচস্ট অইবে
নামছে কিছু হিজলা...
বুঝেনা অনেক মানছের ব্যাকুইব্যে
ধোঁকা দেয় জলজলা...
বললাম, কিছু খারাপ ব্যক্তি
তারা আছে থাকবেই
বকাবকিতে লাভ নাই সত্যি
বাজার নষ্ট করবেই...
বছরে একটা কুরবাণীর ঈদ
একটা বড় বাজার
কতযে অনিশ্চয়তা ভাল্লাগেনা ধুত,
কমবেনা বাড়বে দর...?
সারা বছরে বেচা কেনা
যতো হয় চামড়ার
এক ঈদে তার ষোলআনা
বাজারটা তাই অস্থির...
কিন্তু আপনার মতো মেয়েরা
এই সব ব্যবসায়ে?
আগাচ্ছে দেশ, মেয়ে যারা
মনটা দিলো ভরায়ে...।
কি করুমকন প্যাটের দায়ে
আরতো উফায় ন্যাই...
নিতাইন্ত অছহ্যায়, বাইদ্য অইয়্যা
নামছি ছামডার ব্যবছায়...।
হোম, আরও কিছু তথ্য
আমার খুব দরকার...
যদি জানতে পারি সত্য
ব্যবসায় হবে উপকার...।
অত্ত কতা জিইজ্ঞাইন ক্যান?
ভেজাইল্ল্যা মানছের লাগান,
অহন একটু ছুপ থাইক্যান
বাঁইয়ে গাড়ি খাড়াইন...
বাড়ি ওইল্ল্যা ট্যার ফাইলে
এখখন দিব খ্যাদান,
চুপতি চুপতি, কেউ জিগাইলে
কয়েন্না মাগী ছুতবেন...।
ছিহঃ ছিঃ কিযে বলেন
বলবো খালাত ভাই,
বিদেশে থাকি, আগে কোনদিন
আসতে পারি নাই...
ভাবলাম এইবার চামড়ার ব্যবসায়
টাকা কিছু খাটাই,
ভালো মন্দ তথ্যের আশায়
বোনটির কাছে জিগাই...।
বাহ, বাহ, ছমতকার কইছেন
এইড্যায় বছেন এইবার,
এইডা আমার খাট ছুনেনঃ
পাছেরড্যা ছুমকি মাগীর...
এক মিনিট একটু বছেন
কাফরডা খুইল্ল্যা ফ্যালান,
মোইও একটু ঢিলা ঢালান
আইছি বইল্ল্যাই জাইনেন...।
খাটে বসে ভাবছি আমি
পূরানা ঢাকার মাইয়্যা,
কথায় কথায় খিঁচকি বুমি
মাথাটা দেয় আউলাইয়া...
জানবো খাসীর চামড়া এইবার
তিনশ না পাঁচশ?
আর কয়েকটা বাকি প্রশ্নের
তার পরেই ফুটুস...
ভাবতে ভাবতেই চলে এসেছে
ঢিলাঢালা ছোট জামায়,
অনেক অঙ্গ খোলা রেখেছে
আমি হলাম অসহায়...
এক নিমেষে সামনে এসে
হেসে বলে নাকান্দে...
ছাইমড়া ব্যাস্যায়ীর খাটে বসে
বুঝছছ যাইচ্ছে মইন্দে...
এইনা বলে গায়ের কাপড়
এক নিমেষে খোলে
আমি দেখি চোখে আঁধার
কারে ধরলাম ভুলে...
করবোটা কি করবোটা কি
আসছেনা ঠিক মাথায়
পথটি খোঁজি উঁকি বুঁকি
এক ধাক্কায় সড়ায়...
হত চকিত মেয়েটি চিল্লায়
হইছেডা কি জিগাই...
ধাক্কা মাইরা দিলে ফ্যালায়
কাম করবানা মোই...
ততক্ষণে হোঁস ফিরে পাই
উচিত ছিল বুঝার
চামড়া মানে কেউ বুঝিনাই
মেয়েটি বুঝে বুদার...
ছিহঃছিঃ বলে দিলাম দৌড়,
মেয়েটি চিল্লায় কাঁন্দায়...
ম্যালা কইষ্টের পইল্যা খইদ্দর
দিছনা লাইথথি ধান্দায়...
কে শোনে কার কথা
আল্লাহ বাঁচা বলে,
ছুটছি আমি যেথা সেথা
ফাঁস খুলতে গলে...
এদিক ওদিক ছুটতে ছুটতে
কষ্টে কাঁদে বুক,
চামড়া ব্যবসা এই অর্থে?
সমাজের নেই চোখ?
এই সমাজেই চামড়া ব্যবসাতে
বললে বুঝে বুদার...!
চামড়া ব্যবসায়ীরা পারবেন শোনতে!
কোথায় তোলনা কিসের...?
আর নেবোনা বাজারের খোঁজ
চামড়ার রকম সকম,
বন্ধ করি মোবাইলের ছুইচ
লাগছে ভিষন শরম...।
(সাইন.জুবায়ের, ১৭.১১.২০১০, ২.৫১এ.এম, পিঙ্কসিটি)